
বান্দরবান সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসরিন আক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর বান্দরবান জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল, বিভিএমএস।এ সময় সঞ্চালনায় ছিলেন বান্দরবান সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক কেশব কান্তি দাশ। আরো উপস্থিত ছিলেন লামা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং ভাতাভোগী ভিডিপি সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট বলেন, পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বাহিনীর মহাপরিচালক মহোদয় বান্দরবান জেলার সদর উপজেলায় ৮৮ জনকে ঈদ উপহার প্রদান করেন। এই উপহার তৃণমূল পর্যায়ে বাহিনীর সবার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা আশা করি প্রত্যেকটা উৎসবে এরকম সহায়তা দিয়ে যাব।
উল্লেখ্য যে, বান্দরবান সদর উপজেলায় ৬টি আর্মি ক্যাম্প মোট ৮৮ জন ভিডিপি সদস্য পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।
ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
আপনার মতামত লিখুন :