উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নাঈমের উপরই আস্থা কুমারখালীবাসীর
সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া:কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়ন গুলো হল: কয়া, চরসাদীপুর, চাপড়া, চাঁদপুর, জগন্নাথপুর, নন্দলালপুর, পান্টি, বাগুলাট, যদুবয়রা, শিলাইদহ ও সদকী ইউনিয়ন। জেলা শহরের সবচেয়ে নিকটবর্তী এই উপজেলা কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা সংসদীয় আসনের অন্তর্গত।
বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিমধ্যেই উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় কুমারখালী উপজেলাতেও উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া লেগেছে।
প্রতিবেদক উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রান্তিক পর্যায়ের মানুষের নিকট আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে কথা বলেছেন। তারা প্রতিবেদককে জানান, ”শিক্ষিত, স্বজ্জন, নীতিবান, সাহসী ও জনবান্ধব রাজনীতি করে কুমারখালী উপজেলার অন্তর্গত ১১টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও পাড়ায় মুস্তাফিজুর রহমান নাঈম সকলের আস্থা অর্জন করেছেন। আমাদের ইচ্ছা এবার তাকেই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত করা“।
তারা আরও জানান, ”আমরা খেটে খাওয়া সাধারণ মানুষ উম্মাদ ও পাগল, সুদের ব্যবসায়ী, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারি, নিয়োগ বানিজ্য, টেন্ডার বানিজ্য ও যার নির্দেশনা সাধারণ মানুষ মানতে চায় না, এমন ব্যক্তিদের উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানের পদে দেখতে চাই না“।
আক্ষেপের সুরে তারা বলেন, ”এই বার আমরা আর আবেগ দিয়ে নয়। কারও কথার ফুলঝুরিতে নয়। বাস্তবতার নিরিখে যে ব্যক্তি সকলের উন্নয়ন ও সমস্যা সমাধান করতে সক্ষম তাকেই আমরা উপজেলা ভাইস-চেয়ারম্যান করবো। আর এই জন্যই আমাদের প্রথম ও শেষ আস্থা মুস্তাফিজুর রহমান নাঈম ভাইয়ের উপর“।
কুমারখালী আওয়ামীলীগের একজন প্রবীন নেতা বলেন, “বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগের রাজনীতি করে উঠে আসা রাজপথের নেতা মুস্তাফিজুর রহমান নাঈম সামনের সাড়িতে থেকে নেতৃত্ব দিয়ে বর্তমানে কুমারখালী উপজেলা আওয়ামীলীগের রাজনীতিকের সঙ্গে জড়িত রয়েছে। এখন সময় এসেছে তাকে আমাদের যথাযথ সম্মান ও মুল্যায়ন করার। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবেই মুস্তাফিজুর রহমান নাঈম’কে কুমারখালী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী করবো ইনশাআল্লাহ“।
মুস্তাফিজুর রহমান নাঈম জানান, কুমারখালী উপজেলার সাধারণ মানুষ সকল সময় আমাকে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য বলে আসছিলেন। তাদের আস্থা ও ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই আমি কুমারখালী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করবো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভিষন–২০৪১ বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করবো। ডিজিটাল কুমারখালীকে স্মার্ট কুমারখালী রুপান্তরিত করবোই ইনশাআল্লাহ।

