কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে মাছ চাষিকে কুপিয়ে হত্যা


প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে মাছ চাষিকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে মাছ চাষিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। (১৩ মার্চ) বুধবার রাতে যদুবয়রা ইউনিয়ন এর কেশবপুর বিন্দিপাড়া এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ওই রাতেই হত্যাকান্ডে জড়িতদের বাড়িঘর ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

নিহত হয়েছেন যদুবয়রা ইউনিয়ন এর কেশবপুর বিন্দিপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আমিরুল ইসলাম নান্নু (৫০)। তিনি পেশায় মাছ চাষি ছিলেন।

নিহতের বোন স্কুল শিক্ষিকা রোজিনা পারভীন জানান, বুধবার ইফতারের পর তার ভাই মাছ চাষের জলাশয়ে যাওয়ার পথে বিন্দিপাড়া বটতলা পৌঁছালে সেখান থেকে আকাশ, বাবু, মোশান, সবুজ, মনোহার, সুমন ও তুফান তাকে ধরে হেলালের বাড়িতে নিয়ে যায়। এবং সেখানে তার ভাইকে কুপিয়ে হত্যা করে চাঁদপুর চরের কলা বাগান ও ভুট্টো ক্ষেতের মাঝামাঝি ফেলে রেখে যায়। তিনি আরো জানান তার ভাইয়ের সাথে হত্যাকারীদের পূর্ব শত্রুতা ছিলো।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পুর্বশত্রুতার জেরে আমিরুল ইসলাম নান্নু নামের এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্রদিয়ে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরো বলেন, এই হত্যাকান্ডের ঘটনায় প্রতিপক্ষের কয়েকটি বাড়ীঘর ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে নিহতের স্বজন ও উত্তেজিত এলাকাবাসী। বর্তমানে ঐ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডের জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১