উলিপুরে জমি নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষে নারীসহ আ.হ.ত অন্তত ৮


মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ ২৩১
উলিপুরে জমি নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষে নারীসহ আ.হ.ত অন্তত ৮

কুড়িগ্রামের উলিপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া মিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই পরিবারের অংশীদারদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আশরাফুল ইসলামের পরিবারের ওপর হামলা চালায়। এতে পরিবারের সদস্যরা গুরুতর আহত হন।

আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

রৌমারীতে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

ভুক্তভোগী আশরাফুল ইসলাম এ ঘটনায় উলিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে হামলা, মারধর ও লুটপাটের বিষয় উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০