
এ উপলক্ষে স্টেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় রাজনৈতিক নেতারা অংশ নেন। আয়োজকদের দাবি, সংসদ সদস্যের প্রচেষ্টায় এ যাত্রাবিরতি চালু হয়েছে। এতে স্থানীয় মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেন, মহানগর প্রভাতীর যাত্রাবিরতির ফলে কসবার মানুষের যাতায়াতের সমস্যা কিছুটা হলেও কমবে।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য কসবা কেন্দ্রীয় শ্রীশ্রী গোবিন্দ মন্দির পরিদর্শন করেন। এ সময় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্দির কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দেন এবং মন্দিরের উন্নয়নে নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন।