
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা নাছরিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন।
এ সময় উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।