কুলাউড়ায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম

✎ মোঃ আব্দুল কালাম মৌলভীবাজার
প্রকাশিত হয়েছে: ২৮ নভেম্বর, ২০২৬

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ হিংগাজিয়া গ্রামের সৌদি প্রবাসী সাইদুল ইসলাম রিজনের স্ত্রী সুলতানা আক্তার তিন্নি বৃহস্পতিবার দুপুরে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যাসন্তান প্রসব করেন।

বর্তমানে মা ও চার নবজাতক সুস্থ আছেন বলে পরিবার জানিয়েছে।

এ বিষয়ে নবজাতকদের দাদা আব্দুস সালাম বলেন, একসঙ্গে চার নাতনির জন্মে পরিবারের সবাই আনন্দিত।

স্থানীয় ইউপি সদস্য শেখ মো. দেলোওয়ারুস সাদাত বলেন, এ ঘটনায় গ্রামজুড়ে আনন্দ বিরাজ করছে।

ই-প্রিন্ট