কুলাউড়ায় দুই সন্তানসহ মা নিখোঁজ


বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
কুলাউড়ায় দুই সন্তানসহ মা নিখোঁজ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুই সন্তানসহ একজন মা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

গত ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে নিখোঁজের ঘটনাটি ঘটেছে।

জানা যায়, নিখোঁজ নারী হলেন কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী এলাকার মোঃ সোহেল হাসানের স্ত্রী ফাতেমা আক্তার পিংকি।

পরিবার সূত্রে জানা যায়, তিনি তার দুই ছেলে সন্তানকে নিয়ে স্বামীর বাসা থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে বের হন। এরপর থেকে তিনি ও তার সন্তানদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ফাতেমা আক্তার পিংকি ও তার দুই সন্তান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
মোঃ নুর মিয়া (মেয়ের বাবা)
মোবাইল: 01715574884, 01708060881