কুষ্টিয়ায় মেধাবী শিক্ষার্থী আলামিনকে সহায়তা


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ ৪২
কুষ্টিয়ায় মেধাবী শিক্ষার্থী আলামিনকে সহায়তা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এক মেধাবী শিক্ষার্থীর সাফল্যে গর্বিত স্থানীয়রা। প্রতিকূলতা জয় করে দেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় কৃতিত্ব দেখিয়েছেন আলামিন (স্বাধীন)।

ডাঁশা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ৯৫তম এবং মানবিক ইউনিটে ৫২৬তম স্থান অর্জন করেছেন। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ২০তম স্থান লাভ করেন।

পরিবারিক নানা প্রতিকূলতা, বিশেষ করে মায়ের অকাল মৃত্যুর পরও তাঁর এই সাফল্য প্রশংসিত হয়েছে। আলামিনের উচ্চশিক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

ঈদে পর্যটকে মুখর কুষ্টিয়া

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, মেধাবী এ শিক্ষার্থীর পড়াশোনা অব্যাহত রাখতে সহায়তা দেওয়া হয়েছে। এতে তাঁর উচ্চশিক্ষার পথ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয়রা মনে করছেন, আলামিনের মতো মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১