
হামলায় এমপির শ্যালক আবু বক্কর ও তার ব্যক্তিগত গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসাদাহ বাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং তার দুই ছেলে শাহরিয়ার ও রিমন এ হামলায় জড়িত।
আহত আবু বক্কর বলেন, কুষ্টিয়া থেকে সংসদ সদস্য মুফতি আমির হামজা ও পরিবারের সদস্যরা পৃথক দুটি গাড়িতে করে জীবননগরের উদ্দেশে রওনা হন। হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক রাস্তার মাঝে দাঁড়িয়ে তাদের গাড়ির গতি রোধ করে। পরে চালকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় মোস্তাক ও তার ছেলেরা এসে হামলা চালায়।
তিনি আরও জানান, নিজেকে এমপির শ্যালক পরিচয় দেওয়ার পর হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে তার ওপর আঘাত করে। এ সময় এমপির পরিবারের সদস্যদেরও লাঞ্ছিত করা হয় এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। বর্তমানে সংসদ সদস্য মুফতি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় অবস্থান করছেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভুক্তভোগীদের নিরাপদে থানায় আনা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
মুফতি আমির হামজার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
কুষ্টিয়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :