
এছাড়াও উপস্থিত ছিলেন জোন স্টাফ অফিসার মেজর রবিউল ইসলাম, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীরা। জানা যায়, জোন সদরে ২৫৭টি এবং বিভিন্ন ক্যাম্পের আওতায় ২৪৩টি পরিবারসহ মোট ৫০০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝেও সেহরি ও ইফতারের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র রমজানকে সামনে রেখে দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে এই কর্মসূচি গ্রহণ করে বান্দরবান জোন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ ইত্যাদি।
প্রধান অতিথির বক্তব্যে মেজর নাফিউ সিদ্দিকী রোমান বলেন, পবিত্র রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার মাস। এ সময় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সেনাবাহিনী সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে সুবিধাভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন :