ধর্ষিতা আমেনা হত্যার প্রধান আসামি নুরা গ্রেফতার


প্রতিনিধি প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
ধর্ষিতা আমেনা হত্যার প্রধান আসামি নুরা গ্রেফতার

এম আর মাইনউদ্দীন, নরসিংদী: নরসিংদী সদর উপজেলা মাধবদীর আমেনাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনাটি শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এমন নির্মম অপরাধ আমাদের মানবিকতা, সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। তবে এই অন্ধকারের মাঝেই আশার আলো দেখালো আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও সমন্বিত অভিযান—মামলার প্রধান আসামী নুরা গ্রেফতার হয়েছে

২৭ শে ফেব্রুয়ারী ২০২৬ খ্রি. আনুমানিক রাত ১০ টা নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারের নেতৃত্বে পুলিশ ও ডিবির যৌথ আভিযানিক দল গাজীপুরের মাওনা থেকে আসামীকে গ্রেপ্তার করে। এই সফল অভিযানের মাধ্যমে প্রমাণ হলো—অপরাধ যত বড়ই হোক, আইন তার গতিতে চলবেই। পালিয়ে গিয়ে বিচার এড়ানো যায় না।
এখানে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে হয় বাংলাদেশ পুলিশ-কে। তাদের পেশাদারিত্ব ও সমন্বিত তৎপরতা না থাকলে এত দ্রুত এই অগ্রগতি সম্ভব হতো না। একই সঙ্গে মনে রাখতে হবে, একটি গ্রেফতারই চূড়ান্ত ন্যায়বিচার নয়; প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত হবে তখনই, যখন স্বচ্ছ ও দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হবে।

এই ঘটনা আমাদের সমাজের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে— নারীর নিরাপত্তা কি যথেষ্ট নিশ্চিত? পরিবার ও সমাজ কি যথাযথ সচেতন? আমরা কি অপরাধের আগেই প্রতিরোধমূলক উদ্যোগ নিতে পারছি? ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ কেবল আইনি নয়, নৈতিক ও সামাজিক অবক্ষয়ের ফলও বটে। তাই প্রতিরোধে প্রয়োজন পারিবারিক শিক্ষা, সামাজিক সচেতনতা, স্থানীয় প্রশাসনের নজরদারি এবং সর্বোপরি মানবিক মূল্যবোধের চর্চা।

একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি, এমন ঘটনার সংবাদ প্রকাশের পাশাপাশি ভুক্তভোগীর পরিবারের পাশে দাঁড়ানো, ন্যায়বিচারের দাবি তোলা এবং অপরাধীদের প্রতি শূন্য সহনশীলতার বার্তা পৌঁছে দেওয়া—এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। মাধবদীর আমেনা আর ফিরে আসবে না। কিন্তু তার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক—এই প্রত্যাশাই আজ সমগ্র নরসিংদীবাসীর। আইন তার পথেই চলুক, বিচার হোক দ্রুত ও দৃষ্টান্তমূলক—এটাই হোক আমাদের সম্মিলিত দাবি।

বাবার সামনে থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষিতা আমেনা কে হত্যার অভিযোগ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০