ট্যাংকির লক ভেঙে যুবদল নেতার মোটরসাইকেলের ১৩ লিটার পেট্রল চুরি

✎ লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে: ৪ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা যুবদল সদস্যের মোটরসাইকেলের ট্যাংকির লক ভেঙে ১৩ লিটার পেট্রল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার উপজেলার সোনাপুর চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা যুবদলের সদস্য বিল্লাল হোসেনের মোটরসাইকেলের ট্যাংকির লক ভেঙে ১৩ লিটার তেল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা ।

দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা

ভুক্তভোগী বিল্লাল হোসেন জানান, রামগঞ্জ উপজেলার সোনাপুর চৌরাস্তা চিতোষী সড়কে ডাক্তার কামালের চেম্বার ও আনিসের দোকানের পাশে তার মোটরসাইকেলটি রাখা ছিল।

মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তরা মোটরসাইকেলের ট্যাংকির তালা ভেঙে ভেতরে থাকা প্রায় ১৩ লিটার তেল চুরি করে নিয়ে যায়।

ই-প্রিন্ট