
এ সময় পুলিশ সুপার জেলার সকল সিনিয়র কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র/ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণকে ক্লু-লেস ও অন্যান্য মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতারসহ অপরাধ দমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সভায় নওগাঁ জেলার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে পুলিশ সুপার পুরস্কার বিতরণ করেন।
উক্ত সভায় নওগাঁ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের এই সকল উদ্যোগ- পুলিশ সদস্যদের মাঝে কাজের আরও উৎসাহ বেড়ে যায়। ভালো কাজের পুরস্কার এবং খারাপ কাজের ভৎসা এটাই প্রমান করে। আগামী দিনে নওগাঁ জেলা পুলিশ দেশের যে কোন দূর্যোগ ও ক্রান্তিকালে অগ্রণী ভূমিকা পালন করবে। পুলিশ সুপার আরও বলেন, মাদক ব্যাবসায়ী, চোরাকারবারি ও রাষ্ট্র সহ জনগণের অনিষ্ট কারিদের কোন ছাড় দেওয়া হবে না। বিশেষ করে মাদক, যুবসমাজ কে ধ্বংস করে ফেলছে।
আপনার মতামত লিখুন :