নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আটক


প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আটক

খোরশেদ আলম, নওগাঁ: ১৩ মার্চ সন্ধা ৬:৩০ মিঃ নওগাঁ সদর থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাবেক আলহাজ্ব রফিকুল ইসলাম (৬৫) কে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬:৩০ মিঃ একটা ইফতার পার্টি থেকে আটক করেছে। নওগাঁ সদর থানা সহ তার বিরুদ্ধে মোট ৪ টি মামলা রয়েছে এবং নওগাঁ সদর থানায়, একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটককৃত রফিকুল ইসলাম নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ মন্ডলপাড়া গ্রামের চয়েন উদ্দিন মন্ডলের ছেলে ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর থানার ২০২৫ সালের ১৯ জুনের জিআর-৩৩২/২৫ মামলায় আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়। তিনি উক্ত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এছাড়াও পুলিশের তথ্যমতে, তিনি তিনটি মামলার এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। নওগাঁ সদর থানার পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার অনুষ্ঠান