নওগাঁ পত্নীতলা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ ৩ জন আটক

✎ খোরশেদ আলম
প্রকাশিত হয়েছে: ৭ অক্টোবর, ২০২৬

খোরশেদ আলম নওগাঁঃ

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সরাসরি নির্দেশনায়,পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিয়ামুল হক এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোলাই মদ সহ তিনজন মাদক কারবারি কে আটক করতে সক্ষম হন।

পত্নীতলা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে সহস্রাধিক লিটার চোলাই মদ/মদ তৈরির উপকরণ জব্দ এবং ধ্বংস করা হয় এবং তিনজন মাদক কারবারি কে আটক করা হয়েছে। আজ ০৭ অক্টোবর গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার পত্রীতলা সার্কেল এবং অফিসার ইনচার্জ পত্নিতলা থানা চোলাই মোদের আস্তানায় বড় ধরনের অভিযান চালিয়েছে। পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়ন এ অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কাঁচামাল ও উপকরণ প্রায় ১০০০ লিটার ওয়াশ ও ৫ লিটার মদ উদ্ধার করা হয়েছে।
সেই সাথে চোলাই মদ তৈরি এবং বাজারজাতকরণের অভিযোগ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে । আসামিদের নাম: ১।বান্দন (৪৫) পিতা-কিনা; ২। সুজিত (২১) পিতা-বান্দন ৩। রহিন (৩৬) পিতা-গংগা সর্ব সাং-বদলপুর থানা-পত্নীতলা, নওগা।  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে

ই-প্রিন্ট