নতুন কুড়ির ফাইনালে যশোরের আয়েশা সিদ্দিকার কৃতিত্ব অর্জন

✎ অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে: ৪ নভেম্বর, ২০২৫

যশোর প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত জনপ্রিয় রিয়েলিটি শো নতুন কুড়ির ফাইনাল রাউন্ডে ‘গল্প বলা’ গ্রুপে ২য় স্থান অর্জন করেছে আয়েশা সিদ্দিকা। সে থিয়েটার ক্যানভাস যশোরের শিশু শিল্পী। আয়েশা সিদ্দকা সদর উপজেলার নূরপুর গ্রামের মিজানুর রহমান ও শান্তা খাতুনের মেয়ে। সে যশোরের নবকিশলয় স্কুলের ১ম শ্রেণির শিক্ষার্থী ও যশোর জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি বিভাগের ছাত্রী।

তার এই অর্জন শিক্ষা ও সংস্কৃতির তীর্থভূমি যশোরের সাংস্কৃতিক অঙ্গনের জন্য গর্বের। তার এ সফলতা অব্যাহত রেখে ভবিষ্যতে যশোরবাসীর জন্য আরো গৌরব বয়ে আনতে পারে সে জন্য তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।

শিশু শিল্পী আয়েশা সিদ্দিকার এই সাফল্যে বহু শিশু ও তরুণ অনুপ্রাণিত হবে বলে আশা প্রকাশ করেছে যশোরে সুনামধন্য প্রতিষ্ঠান থিয়েটার ক্যানভাস।

ই-প্রিন্ট