নরসিংদীতে স্বাধীনতা দিবস উদযাপন


এম আর মাইনউদ্দীন, নরসিংদী প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
নরসিংদীতে স্বাধীনতা দিবস উদযাপন

নরসিংদীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেন। কুচকাওয়াজ ও ডিসপ্লের মাধ্যমে স্বাধীনতার মাহাত্ম্য স্মরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল-ফারুক।

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে নরসিংদীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শিক্ষার্থীদের মধ্যে কুচকাওয়াজ ও ডিসপ্লের বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন এবং অন্যান্য অংশগ্রহণকারীদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

এছাড়া অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন