
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। পরে একই এলাকায় সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জানান, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং উপজেলা পর্যায়ের কার্যক্রমও তদারকি করা হবে।
অভিযানে নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নুজহাত তাসনীম আওনসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। কর্মসূচিতে সহযোগিতা করে নীলফামারী পৌরসভা।