
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ-২০২৪ এর ধারা ৩, জেলা পরিষদ আইন-২০০০ এ সন্নিবেশিত ধারা ৮২ক(১) অনুযায়ী নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
প্রসঙ্গত, শহরের উকিলপাড়ার বাসিন্দা নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির উপদেস্টা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে ভূয়সীপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি।
আপনার মতামত লিখুন :