নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, আটক ১


তছলিম হোসেন, নোয়াখালী প্রকাশের সময় : ১৪ জুন, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, আটক ১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের টিন কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযোগের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম। এর আগে শনিবার রাত ১০টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া পুলিশ ক্যাম্পে অভিযুক্তকে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তি তারেক, যিনি একই গ্রামের আলমগীর সওদাগরের পালক ছেলে বলে জানা গেছে।

ভুক্তভোগী ও তার পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি দুই সন্তানের জননী এবং তার স্বামী দিনমজুর হিসেবে কুমিল্লায় কর্মরত। ঘটনার রাতে তিনি দুই সন্তানকে নিয়ে বাড়িতে একা ছিলেন। বাইরে প্রবল বৃষ্টির মধ্যে রাত দেড়টার দিকে অভিযুক্ত ব্যক্তি দরজার পাশের টিন কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে ঘরে টাকা-পয়সা ও মালামাল খোঁজাখুঁজি করার পর কিছু না পেয়ে যাওয়ার সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরদিন শনিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন অভিযুক্ত তারেককে আটক করে মারধর করার পর রাত ১০টার দিকে তাকে চরবালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। স্থানীয়দের দাবি, ওই সময় তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

স্থানীয়দের অভিযোগ, দুর্গম চরবালুয়া এলাকায় এ ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তবে বিষয়টি ধামাচাপা দিতে শুধুমাত্র একজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে অন্য কারও নাম প্রকাশ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম বলেন, এ ধরনের একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে। এ ঘটনায় একজন আটক রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০