পরশুরামে তিন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪ বিজিবির অধিনায়ক


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ ৮০
পরশুরামে তিন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪ বিজিবির অধিনায়ক

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে ফেনীর পরশুরাম উপজেলার তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক। শুক্রবার (১৬ অক্টোবর) তিনি এসব মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অধিনায়ক শ্রী শ্রী মা মাতঙ্গী মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির ও শ্রী শ্রী হরি ঠাকুর মন্দিরের নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজার প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

৪ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিজিবি কাজ করছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পরশুরামের বক্স মাহমুদ উচ্চবিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবেন।

অধিনায়ক বলেন, সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১