‘বিএনপির প্রতি হৃদয়ের টান সীমাহীন’


প্রতিনিধি প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
‘বিএনপির প্রতি হৃদয়ের টান সীমাহীন’

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: ত্যাগী নেতারা দলের সম্পদ, যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও জনগণের জন্য সংগ্রাম করেন, বিপদের দিনে পাশে থাকেন এবং আদর্শের জন্য নির্যাতিত হন। ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতা হারালে দীর্ঘ ১৭ বছর দলটির অনেক নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন। সেই সব ত্যাগীদের মধ্যে নোয়াখালীর সুবর্ণচর উপজেলাধিন ৩নং চরক্লার্ক ইউনিয়নের মোঃ শেখ ফরিদ অন্যতম। কিন্তু মানুষটির হৃদয় থেকে বিএনপির প্রতি ভালোবাসা এক বিন্দুও কমেনি। বরং জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি’র প্রতি ষোল আনা ভালোবাসা ছিলো অটুট।

বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রত্যক্ষ করেছি- অধিকাংশ ক্ষেত্রে বিপদের দিনে ত্যাগী নেতাদের দরকার হয়, সুদিন আসলে হাইব্রিড ছাড়া চলে না। অথচ ত্যাগীদের মূল্যায়ন না করলে দল দীর্ঘমেয়াদে দুর্বল হয়ে পড়ে এবং তৃণমূল কর্মীরা হতাশ হয়। তাই প্রতিটি রাজনৈতিক দলের কর্তব্য ত্যাগীদের যথাযথ ভাবে মূল্যায়ন করা।

এ প্রতিবেদককে এক প্রশ্নের জবাবে মোঃ শেখ ফরিদ বলেন বিএনপি একটি আদর্শিক রাজনৈতিক দল যার প্রতি আমার হৃদয়ের টান সীমাহীন। আমি চাই আমাদের বিএনপি দেশের জন্য দশের জন্য কল্যাণকর কাজ করবে। তিনি আরো বলেন, অতীতে আমাদের দলের দুঃসময়েও পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।