ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ


বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ণ ৩৪
ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে শহরের রেলগেট এলাকা থেকে র‍্যালিটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোল্লা সালাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মুমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন।

সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সৈয়দ ওয়াকি রহমান ওয়াকি, আব্দুল জলিল, আখতার হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন আরিফ, সদস্য আবেদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুর রহমান সজিব ও সদস্যসচিব ইয়াসিন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও সমাবেশে জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে জনগণের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা মেনে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১