লালন আখড়াবাড়ির দানবাক্সে মিলল ৬ লাখ ৪৯ হাজার টাকা

✎ সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া
প্রকাশিত হয়েছে: ১০ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির দানবাক্সে পাওয়া গেছে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা।

শনিবার (১০ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স খুলে এসব টাকা পাওয়া যায়। কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, গতবারের তুলনায় এবার দানবাক্সে বেশি টাকা পাওয়া গেছে। গণনা শেষে টাকা প্রশাসনের পক্ষ থেকে বুঝে নেওয়া হয়েছে। এসব অর্থ লালন একাডেমির তহবিলে জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, সাধারণত বছরে দুইবার দানবাক্স খোলা হয়—অক্টোবর মাসে এবং লালন তিরোধান দিবসের পর। এখন থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দানবাক্স খোলা হবে।

এর আগে, গত বছরের অক্টোবরে দানবাক্স খুলে ৪ লাখ ৯২ হাজার ২৬৪ টাকা পাওয়া যায়। পরে লালন স্মরণোৎসবের পর দানবাক্স খুলে পাওয়া যায় ৯ লাখ ২২ হাজার ২৪২ টাকা।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, লালন একাডেমির সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ই-প্রিন্ট