
রাজ রহমান, রংপুর প্রতিনিধি: সর্বজনীন পেনশন স্কীমের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরে আগত সেবা প্রত্যাশীদের অবহিতকরণ এবং আগ্রহী ব্যক্তিবর্গের পেনশন স্কীমে রেজিষ্ট্রেশনে সহায়তা করার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরে আজ চালু হলো পেনশন বিষয়ক হেল্প ডেস্কের। রংপরের সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান এ হেল্প ডেস্কের শুভ উদ্বোধন করেন।
এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং সুধিজনরা উপস্থিত ছিলেন। এ হেল্প ডেস্কে পেনশন সংক্রান্ত তথ্যাদি পাওয়া যাবে এবং রেজিষ্ট্রেশন সম্পন্ন করা যাবে।
আপনার মতামত লিখুন :