
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মিটফোর্ড শাখা থেকে একটি মরদেহ নিয়ে শরীয়তপুরের গোসাইরহাটে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথে শ্রীনগরের মাওয়ামুখী লেনে গাড়িটির পেছনের চাকা পাঞ্চার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কের রেলিংয়ে সজোরে ধাক্কা খায়।
তিনি আরও জানান, অ্যাম্বুলেন্সটিতে চালকসহ মোট ১০ জন ছিলেন। এ সময় গাড়িতে আব্দুল জলিল (৭৫) নামের এক ব্যক্তির মরদেহও ছিল। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহতরা হলেন পিয়ারা বেগম (৬৫), মমতাজ বেগম (৬০), জান্নাতুল ফেরদৌস (৩৮), মনির হোসেন (৫০), জেসমিন (৩০) ও জাহেদ (১৫)। তাঁদের সবার বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ডামুড্যা এলাকায়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন।
মুন্সীগঞ্জ নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে