
দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক ও মেমনগর বিডি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মশিউর রহমান রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের পাশে থাকার কারণে পৌর রাজনীতিতেও তিনি আলোচনায় উঠে এসেছেন বলে জানা গেছে।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে কারাভোগ শেষে ফিরে গেলেন ভারতীয় নাগরিক
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য তিনি যোগ্য প্রার্থী হতে পারেন। তাঁরা বলেন, তিনি শিক্ষিত, ভদ্র, সৎ ও কর্মীবান্ধব নেতা হিসেবে এলাকায় পরিচিত।
এলাকার ব্যবসায়ীদের একটি অংশ জানান, ব্যবসায়িক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নানা উদ্যোগ নিয়েছেন। কোনো ব্যবসায়ী সমস্যায় পড়লে রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বলেও তাঁরা দাবি করেন।
অপহরণের চারদিন পর দর্শনা থেকে হাতপায়ে শিকল বাধা অবস্থায় উদ্ধার
স্থানীয়দের ভাষ্য, ব্যক্তিগত জীবনে তিনি উদার মানসিকতার মানুষ। তাঁর মতে, রাজনীতি হওয়া উচিত জনকল্যাণমুখী এবং নৈতিক নেতৃত্বভিত্তিক। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন বলেও জানা গেছে।
আপনার মতামত লিখুন :