মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, আটক ৭


মিরাজ হাসান, মাগুরা প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ ৪২
মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, আটক ৭

মাগুরায় শ্রীপুরে সিআইডি সদস্য পরিচয়ে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে সিআইডি লেখা চারটি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, একটি নোহা মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটের দিকে শ্রীপুর উপজেলার নাকোল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, রাতে নাকোল ক্যাম্পের একটি টহল দল সন্দেহজনকভাবে একটি নোহা মাইক্রোবাসকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে পুলিশ সদস্যরা গাড়িটির ওপর নজরদারি শুরু করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার আসমা খাতুন (৩১), হাসানুজ্জামান হাছান (২৮), ওসমান গনি (২৫), সালমান শাহ (২৫), কুড়িগ্রামের ছাব্বির হোসেন (২২), ঝিনাইদহের সাকিব (২৩) এবং মাগুরার শালিখা উপজেলার আল আমিন হোসেন (২২)।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সিআইডি সদস্য পরিচয় দিয়ে ওই নারীকে অপহরণের উদ্দেশ্যে এলাকায় এসেছিলেন। তাঁদের ব্যবহৃত গাড়ি ও অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, জনগণের নিরাপত্তা ও অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১