নন্দীগ্রামে ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা


প্রতিনিধি প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২৩, ৮:৩৫ অপরাহ্ণ ১৭
নন্দীগ্রামে ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

নন্দীগ্ৰাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামে একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে নন্দীগ্রাম কোয়ালিটি ফিড থেকে একটি খালি ট্রাক নাটোর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ইউসুবপুর এলাকায় পৌঁছালে ৬/৭ জন যুবক মোটরসাইকেল থেকে ইট-পাটকেল ছুঁড়ে গতিরোধ করে।পরে আগুন দিয়ে পালিয়ে যায়।তাৎক্ষণিক সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে এসে আগুন নেভানো হয়েছে। ট্রাকের সামনের কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১