জয়পুরহাটে ই.য়া.বা.স.হ দুই মা.দ.ক কারবারি গ্রে.প্তা.র


জয়পুরহাট প্রতিনিধি প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
জয়পুরহাটে ই.য়া.বা.স.হ দুই মা.দ.ক কারবারি গ্রে.প্তা.র

জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলায় অভিযান চালিয়ে ৯৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

বৃহস্পতিবার (২৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খঞ্জিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৫, সিপিসি-৩–এর একটি গোয়েন্দা দল আগে থেকেই ওই এলাকায় সক্রিয় মাদক কারবারিদের ওপর নজরদারি চালাচ্ছিল।

র‍্যাব জানায়, ছাকাউল ইসলাম (২৭) ও দুলাল হোসেন (৫০) নামে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করা হয়।

জয়পুরহাটে ২৪ টি অবৈধ ইট ভাটায় অভিজান,১৮ লাখ টাকা জরিমানা

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ হাজার ৬০০ টাকা। এ ছাড়া তাঁদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাবের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

র‍্যাব-৫ আরও জানায়, মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তিদের ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০