মৌলভীবাজারের গিয়াসনগরে ৩০০ ফুট রাস্তার জন্য চরম ভোগান্তিতে দরিয়ারমহলবাসী


মোঃ আব্দুল কালাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
মৌলভীবাজারের গিয়াসনগরে ৩০০ ফুট রাস্তার জন্য চরম ভোগান্তিতে দরিয়ারমহলবাসী
মৌলভীবাজার, জেলা প্রতিনিধি :মৌলভীবাজার জেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দরিয়ারমহল বানিকা এলাকায় একটি ছোট রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
২নং ও ৩নং ওয়ার্ডের ফিসারীর সামনে থেকে সিরাজ মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ ফুট দীর্ঘ রাস্তাটি দীর্ঘদিনেও ইট সলিং বা পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তা সংস্কারের দাবিতে অবশেষে গত ২৯ মার্চ দুপুরে এলাকাবাসী জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক,  উপজেলা নির্বাহী অফিসারের   কাছে লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটি দীর্ঘ ১০ বছর ধরে অবহেলিত। সামান্য বৃষ্টিতেই কাদা ও পানি জমে রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়। প্রতিদিন এই রাস্তা দিয়ে ২নং ও ৩নং ওয়ার্ডের প্রায় ২ হাজার মানুষ যাতায়াত করেন। স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। কাদার কারণে অধিকাংশ সময় শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না।
ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, গত এক দশক ধরে বিষয়টি স্থানীয় মেম্বারকে জানানো হলেও তিনি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। বিভিন্ন অজুহাতে রাস্তাটি মেরামতের কাজ এড়িয়ে যাওয়া হয়েছে।
এতে করে ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।এলাকাবাসীর পক্ষে লিখিত আবেদনে দ্রুত এই ৩০০ ফুট রাস্তা ইট সলিং বা পাকা করার দাবি জানানো হয়েছে, যাতে জনদুর্ভোগ লাঘব হয় এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে।
এলাকার বাসিন্দা রিপন মিয়া বলেন, “আমাদের এই ৩০০ ফুট রাস্তার জন্য পুরো এলাকার মানুষের কষ্ট হচ্ছে।
অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া বা শিশুদের স্কুলে পাঠানো এখন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা বারবার দাবি জানালেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
আরেক বাসিন্দা বলেন, “গ্রামের বড় বড় রাস্তা পাকা হলেও এই ছোট অংশটি কেন অবহেলিত, তা আমাদের বোধগম্য নয়। আমরা দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।”
এব্যাপারে গিয়াসনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য অকিল সুত্রধর মুঠোফোনে বলেন, রাস্তার কাজ করার জন্য চেষ্টা চলছে।
এব্যাপারে এলাকাবাসী জেলা প্রশাসক ও মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০