জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জুড়ী প্রতিনিধি
প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
মৌলভীবাজারের জুড়ীতে সমাজসেবক ও পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে জুড়ী উপজেলার সুধীজনদের সম্মানে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সমাজের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করা ঐ প্রবাসী’র আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রত্না চা বাগান ফুটবল খেলার মাঠে ইব্রাহিম আলী’র সভাপতিত্ব ও নজরুল ইসলাম নয়ন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সদর জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা তিনি বলেন, প্রবাসে অবস্থান করেও মাহবুব হাসান সাচ্চু এলাকার মানুষের কল্যাণে যে আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয় সমাজসেবামূলক এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, গোয়ালবাড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, বিশ্বনাথপুর রাহে মদিনা ইসলামিক সোসাইটির সভাপতি কামরুল ইসলাম কেদই।
জুড়ী উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এহসানুল আম্বিয়া সোহান, লন্ডন প্রবাসী এম এ সামাদ, আবুল কালাম, রুবেল আহমদ, তাজুল ইসলাম, সালমান আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :