মৌলভীবাজারের মোস্তফাপুরে চোর সন্দেহে আটক ১


প্রতিনিধি প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
মৌলভীবাজারের মোস্তফাপুরে চোর সন্দেহে আটক ১
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন থেকে জাহাঙ্গীর হোসেন  (৩৫) নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের একটি বিশেষ দল মোস্তফাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত জাহাঙ্গীর মিয়া ওই এলাকার মৃত রায়হান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে এলাকায় চুরির সাথে জড়িত সন্দেহে আটক করা হয়েছে ।
জানা যায়, ঈদের দিন ২১ মার্চ শনিবার গভীর রাতে, মৌলভীবাজারের সৈয়দ মানি এক্সচেঞ্জের ব্যাবস্থাপক জোবায়ের আহমদের বাসায় রাতে নগদ টাকাসহ জিনিসপত্র চুরির ঘটনা ঘটে।
মৌলভীবাজার মডেল থানার ডিউটি অফিসার এএসআই জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।