সুনামগঞ্জে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা


মোঃ মাইনুদ্দিন সুনামগঞ্জ প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

 

সুনামগঞ্জ পৌর শহর ও সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে।

বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকাল ১১টার দিকে শহরের আলফাত স্কয়ার এলাকায় বনফুল নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা । পরে এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে শহরের সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

বেলা ১২টার দিকে শহরের কাজির পয়েন্ট এলাকায় একটি পাইকারি কলার গুদামে অভিযান চালানো হয়। সেখানে কৃত্রিম উপায়ে কলা পাকানোর প্রমাণ পাওয়ায় কলা ব্যবসায়ী অশোক বিশ্বাসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিষাক্ত রং মিশ্রিত কলার ছড়ি ধ্বংস করা হয়।

পরে শহরের প্রিয়াঙ্গন মার্কেট এলাকার সিম্পল শোরুমে অভিযান চালানো হয়।

 

ডিসকাউন্টে কাপড় বিক্রির ক্ষেত্রে ক্রয়মূল্যের ভাউচার দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্ট এলাকার মেসার্স তাওসিফ গ্যাস হাউসে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল উপস্থিত ছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, সিটি ফার্মেসির বিরুদ্ধে এক ভোক্তার অভিযোগ ছিল যে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দিয়ে অন্য ওষুধ দেওয়া হয়েছে।

 

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২০ হাজার টাকা ভোক্তাকে প্রদান করা হয়েছে।

 

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাজির পয়েন্ট এলাকায় একটি কলার গুদামে গিয়ে দেখা যায়। অপরিপক্ব কলা কৃত্রিমভাবে পাকানো হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ কারণে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং ক্ষতিকর কলা ধ্বংস করা হয়।

 

তিনি জানান, ভেজাল ও নকল পণ্য বিক্রি রোধ এবং অতিরিক্ত মূল্য আদায় বন্ধে জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।