আলোকিত সমাজ গড়তে কুলাউড়ায় আদর্শ পাঠাগারের বই বিতরণ


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
আলোকিত সমাজ গড়তে কুলাউড়ায় আদর্শ পাঠাগারের বই বিতরণ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :মৌলভীবাজারের কুলাউড়ায় শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও পাঠাভ্যাস ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘আদর্শ পাঠাগার বইপড়া উৎসব’-এর বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

আজ ১৮ এপ্রিল  শনিবার দুপুরে কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদর্শ পাঠাগার বইপড়া উৎসব কুলাউড়ার পরিচালক প্রভাষক মো. খালিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সুস্থ ও জ্ঞানদীপ্ত সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। এই উৎসব শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, বরমচাল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক। আদর্শ পাঠাগার বইপড়া উৎসবের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক তামান্না তন্নী।

 

 

বক্তারা এ ধরনের মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং নতুন প্রজন্মকে মোবাইল আসক্তি ছেড়ে বইমুখী হওয়ার আহ্বান জানান। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০