কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁ/সাতে গিয়ে মেয়ে খু/ন বাবার মৃ/ত্যু/দন্ড


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ ১৮২
কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁ/সাতে গিয়ে মেয়ে খু/ন বাবার মৃ/ত্যু/দন্ড

প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে ৩ বছরের মেয়ে রুনা বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২৪ আগষ্ট) দুপুরে এই মামলার রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. আনোয়ারুল হক।

২০১৪ সালের ১০ ফেব্রুয়ারী কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের শরীফ আলী নিজের সাড়ে তিন বছরের কন্যা রুনা বেগমকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেন। পরে তার প্রতিবেশী সালেক মিয়াকে ফাঁসাতে চেষ্টা করেন তিনি। এঘটনায় মেয়ের মা নেকজান বিবি আদালতে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে সম্পৃক্ততা পেয়ে শরীফ আলীকে আটক করা হলে তিনি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। এদিকে পরিকল্পিত ও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দীর্ঘ ১২ বছর পর মামলার রায়ে পিতা শরীফ আলীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার দণ্ড দেন আদালত। আসামীকে পরে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের এপিপি তোফায়েল আহমদ জানান, প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে খুন করেন শরীফ আলী। পরে স্ত্রীকে দিয়ে মামলা করালে তদন্তে শরীফ আলী ধরা পড়েন। তার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। সেই সাথে অপরাধ করে কেউ পার পায় না এটি প্রমাণিত হলো।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০