কুলাউড়ায় তাজুলের ঘরে বৃষ্টি হলেই চাল দিয়ে পানি পড়ে রোদে পোড়ে সারা ঘর


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ ৫৩
কুলাউড়ায় তাজুলের ঘরে বৃষ্টি হলেই চাল দিয়ে পানি পড়ে রোদে পোড়ে সারা ঘর

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বালিচিরি গ্রাম। এ গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে হতদরিদ্র তাজুল ইসলাম পরিবার নিয়ে চরম কষ্টে দিনাতিপাত করছেন। মাথা গোঁজার একমাত্র সম্বল ভাঙা টিনের ঘরটিও এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলেই চাল দিয়ে পানি পড়ে, রোদে পোড়ে সারা ঘর।

জানা যায়, তাজুল ইসলাম দিনমজুরের কাজ করে কোনোমতে সংসার চালান। স্ত্রী ও সন্তানদের নিয়ে তার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। নিজের জমি-জমা বলতে কিছুই নেই। বাবার দেওয়া সামান্য ভিটায় ভাঙাচোরা ঘরে বসবাস। ঘরের বেড়া ও চালের টিনে মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে। সামান্য ঝড়-বৃষ্টিতেই আতঙ্কে থাকতে হয় পরিবারটিকে।

তাজুল ইসলাম জানান, “একটা টিনের ঘরের স্বপ্ন বহুদিনের। সরকারিভাবে টিন বিতরণের কথা শুনেছি। কিছুদিন আগে ইউনিয়নে টিন বিতরণও হয়েছে। কিন্তু আমার নাম তালিকায় ওঠেনি। অনেক বিত্তবান লোকের নাম তালিকায় আছে, অথচ আমি গরীব হয়েও পাইনি।” তিনি একটি টিনের চাউনির জন্য সমাজের বিত্তবান ও উপজেলা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তাজুল অত্যন্ত অসহায় ও প্রকৃত হতদরিদ্র। সরকারি সহায়তা পাওয়ার যোগ্য হলেও বারবার বঞ্চিত হচ্ছেন। তার ঘরটি সরেজমিনে দেখলে যে কেউ বুঝবেন কতটা কষ্টে আছেন তিনি।

এ বিষয়ে কুলাউড়া সদর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০