
রাজনগর উপজেলা প্রতিনিধি :মৌলভীবাজার সদর রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ৭ বছর বয়সী এক শিশু -কে বলাৎকারের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত হুমায়ুন (৩৫), পিতা: আছদ্দর মিয়া ,সাং কাশিপুর।
হুমামিন মিয়া কইছর মিয়ার ফিশারিতে কর্মরত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকালে শিশুকে কইছর মিয়ার ফিশারিতে ডেকে নিয়ে যায় হুমায়ুন। সেখানে কাজের ফাঁকে শিশুটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, বিষয়টি প্রকাশ পাওয়ার পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। পরে খবর পেয়ে দৈনিক বাংলার সংবাদ-এর প্রতিনিধি আলী আহমেদ রিপন সারাদিন বিভিন্ন প্রতিকূলতা, হুমকি-ধমকি ও চাপ উপেক্ষা করে ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে রাত প্রায় ৮টার দিকে তিনি নিজ উদ্যোগে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করান।
বর্তমানে শিশুটি মৌলভীবাজার সদর হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলার সার্জারি-২ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :