
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) কুলাউড়া উপজেলার জুড়ী রোড, উত্তরবাজার ও স্টেশন রোড এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ৩টি মামলায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে জুড়ী রোড এলাকায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে ১টি মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া উত্তরবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫২ ধারা লঙ্ঘনের দায়ে ১টি মামলায় ৫০ হাজার টাকা এবং স্টেশন রোড এলাকায় একই আইনের ৫২ ও ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে ১টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যদ্রব্যের মান নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট বাজার কমিটি এবং হোটেল-রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন।
এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন থেকে জানানো যাচ্ছে।
আপনার মতামত লিখুন :