মৌলভীবাজারে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার : সকাল সন্ধ্যা হোটেল সিলগালা


মোঃ আব্দুল কালাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
মৌলভীবাজারে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার : সকাল সন্ধ্যা হোটেল সিলগালা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের ১৩ মার্চ শ্রক্রবার দুপুরে অভিযানে সহকারী পরিচালক মো: আল-আমিনের এর নেতৃত্বে সদর উপজেলার কোর্ট রোড, কলেজ পয়েন্ট, চৌমুহনা, শমসেরনগর রোড বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ইফতারী সামগ্রী তৈরি প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

 

উক্ত তদারকি অভিযানে জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ মিশ্রণ করা, পোড়া তৈল দিয়ে খাদ্য পণ্য তৈরি করা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মধ্য কলেজ রোডে অবস্থিত জিতু চা হাউজ এন্ড রেস্টুরেন্টকে ৭,০০০/-, কোর্ট রোডে অবস্থিত জজ কোর্ট ক্যান্টিকে ৫,০০০/- জরিমানা টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

 

হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য যা খাদ্য উৎপাদনে ব্যবহার খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেস করে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

তাছাড়াও পাকস্থলীর ক্যনাসার, পেটের পীড়া ও আলসার মানব দেহের বিভিন্ন হরমোনের কাযক্রমে ব্যাঘাত ঘটায়।

বিশেষ অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

 

এছাড়াও সদর উপজেলার শমসেরনগর রোডে অবস্থিত নিউ সকাল সন্ধ্যা রেষ্টুরেন্টেকে সাময়িক সিলগালা করা হয়।