শ্রীমঙ্গলে ব্যতিক্রমধর্মী ‘কিউটেস্ট সরস্বতী’ প্রতিমা পূজা অনুষ্ঠিত

✎ অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে: ২৫ জানুয়ারি, ২০২৬

মৌলভীব্জাার প্রতিনিধি: শ্রীমঙ্গলে কাশিপুরের উত্তর উত্তরসুরে ‘সূর্য তরুণ যুব সংঘ’র আয়োজনে,  এই প্রথমবারের মতো ১৫ ফুট উচ্চতার ব্যতিক্রমধর্মী ‘কিউটেস্ট সরস্বতী’ প্রতিমা পূজা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, শিল্পীরা প্রতিমাটি তৈরিতে শ্রম ও সৃজনশীলতা প্রয়োগ করেছেন। পূজামণ্ডপ ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও নান্দনিক আয়োজন অব্যাহত থাকবে।
‘সূর্য তরুণ যুব সংঘ’র সভাপতি ডা. জয়তোষ দেব (জয়) ও সম্পাদক টিটু বৈদ্য এবং কোষাধ্যক্ষ শুভ বৈদ্য বলেন, ‘আমরা চেয়েছি চিরাচরিত ধারার বাইরে গিয়ে নতুন ভাবনায় সরস্বতী পূজাকে উপস্থাপন করতে। বর্তমান প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরি করতেই ‘কিউটেস্ট সরস্বতী’ ধারণাটি নেওয়া হয়েছে।’

পূজা উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দর্শনার্থীরা প্রতিমার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন, যা দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ই-প্রিন্ট