মৌলভীবাজার ::মৌলভীবাজারে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে জেলা পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে মেডেল, সনদ ও পুরস্কার তুলে দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :