সুনামগঞ্জে আওয়ামীলীগের সাবেক ভিপি মিন্টু ও অ্যাড শামীম গ্রেপ্তার


সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে আওয়ামীলীগের সাবেক ভিপি মিন্টু ও অ্যাড শামীম গ্রেপ্তার

মোঃ মাইনুদ্দীন সুনামগঞ্জ:সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু ও আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. শামীম আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধার পর ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) সঞ্জয় সরকার এই দুইজনের গ্রেপ্তার নিশ্চিত করে জানিয়েছেন, ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

 

পুরাতন একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তারা গ্রেপ্তার হয়েছেন। মিন্টু সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা। সুনামগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা। অ্যাড শামীম আহমদও সাবেক ছাত্রলীগ নেতা। তার বাড়ি শহরতলীর মঙ্গলকাটা এলাকায়।

স্বাধীনতা দিবস উপলক্ষে এর আগে বৃহস্পতিবার সকালে আওয়ামী আইনজীবী পরিষদের উল্লেখযোগ্য নেতাকর্মীর উপস্থিতিতে কালেক্টরেট এলাকায় মিছিল শেষে আদালত চত্ত্বরের শহীদ মিনারে আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে শ্রদ্মাঞ্জলী প্রদান করা হয়। এই কর্মসূচিতে এরা দুজনসহ আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা ছিলেন।