
মোঃ মাইনুদ্দীন
সুনামগঞ্জ:: সারাদেশের মতো সুনামগঞ্জেও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসন সহ জেলার সকল সরকারি বেসরকারি অফিসে পতাকা উত্তোলন করা হয়।
ভোর পাঁচটা ৫৯ মিনিটে রাষ্ট্রের পক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ।
এরপরে একে একে পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান,এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও জেলা পরিষদ, আনসার ও ভিডিপি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, কৃষি উন্নয়ন কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, খাদ্য বিভাগ, জেলা কারাগার, জেলা সমাজসেবা অফিস, জেলা নির্বাচন অফিস, জেলা পরিবার পরিকল্পনা অফিস, জেলা আবগার ও ভ্যাট অফিস, জেলা মৎস্য অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, যুব উন্নয়ন অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা তথ্য অফিস,
আইনজীবী সমিতি, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, জেলা বিএনপি, মহিলা দলসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সমাবেশ , কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :