
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় অভিযান চালিয়ে তিনশত ঘনফুট বালু জব্দ ও এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়াছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. সাহাবুদ্দীন নামক এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারা অনুসারে ৫০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে তিনশত ঘনফুট উত্তোলিত বালু জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহিবুল্লাহ আখন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আপনার মতামত লিখুন :