
প্রকাশিত সংবাদটি নিয়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হলে, জাতীয় দৈনিক লাখো কন্ঠ নবীনগর প্রতিনিধি হুমাযূন কবির সরেজমিনে বাস্তব তথ্যনির্ভর সংবাদটি নিশ্চিত করে প্রচারের জন্য এবং এই প্রতিবেদনটি নবীনগরের সাধারণ মানুষের অবগতির জন্য তুলে ধরা লক্ষ্যে আজ ৩০ মার্চ সরেজমিনে ভূনি অফিসে গিয়ে এ বিষয়টির ওপর ব্যাপক অনুসন্ধানে জানতে পাওয়া যায়, অফিসের সর্বোচ্চ কর্মকর্তা খালিদ বিন মনসুর ওই সময় ছিলেন জেলা সদরে একটি মিটিংএ, সার্ভেয়ার আব্বাস উদ্দিন ও নাজির সৈয়দ আহমদ ছিলেন খাবাররত অবস্থায় , অফিস সহকারী কাম কম্পিউটার ম্যান দেলোয়ার সহ অন্যরা নামাজে ছিলেন। যে রুম তালাবদ্ধ অবস্থায় দেখিয়েছেন সে দুটি রুম হলো অতি গোপনীয় কাগজপত্র সংরক্ষণ কৃত রেকর্ডরুম,। আরেকটি রুম নেজারত শাখা সেটাও গুরুত্বপূর্ণ সকল নথিপত্র সংরক্ষিত। এই দুটি রুমে ইচ্ছে করলেই যে কেউ প্রবেশ করতে পারে না অতি গুরুত্বপূর্ণ বিধায় প্রয়োজন ছাড়া খোলা রাখাও হয় না। এ কথাগুলো বলছিলেন সর্বোচ্চ কর্মকর্তা খালিদ বিন মনসুর। স্টার টিভির রিপোর্টটি করার সময় তখন দুপুর ১,৩০ মিঃ থেকে দুইটার মধ্যেকার ঘটনা এটি, তখন কর্মকর্তা কর্মচারীগণ কেউ খাবার টেবিলে কেউ নামাজে। সর্বোচ্চ কর্মকর্তা আক্ষেপ করে বলেন অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে তিনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজটি করেন। এই কর্মকর্তার নিকট অনৈতিক সুবিধটি কি? জানতে চাইলে তিনি বলেন একটি খারিজ জমা দিয়েছিলেন তিনি, এটাতে জটিলতা বরপুর যে কারণে এটা হচ্ছে না এটাই হল মূল কারণ।
সাংবাদিকতার নামে অনৈতিক সুবিধা নিতে প্রতিনিয়তই এই সাংবাদিক অফিসে এসে ঘোরাঘুরি সহ দেন দরবার করে। এতে করে আমার অফিস স্টাফদের কাজে মারাত্মক বিঘ্ন ঘটে। সার্ভেয়ার আব্বাসউদ্দিন বলেন আমি খাবাররত অবস্থায় যখন, তখন তিনি আমার অফিসের সামনে দিয়ে ঘোরাঘুরি করছেন এবং বন্ধ রেকর্ড রুম সহ অনন্য রুমের ছবি নিচ্ছেন আমি ওনাকে বারবার জিজ্ঞাসা করছিলাম আপনি কি করছেন কোন উত্তর দেননি উনার চেহেরয় এক ধরনের ক্ষোভ পরিলক্ষিত হয়েছে।
অফিস সহকারী কাম কম্পিউটার ম্যান দেলোয়ার বলেন আমরা চাকরি করি কাজের ফাঁকে খাবার খেতে হয়, একজন মুসলমান হিসেবে নামাজ পড়ার ধর্মীয় বিধান রয়েছে আমাদের উপর, এটুকু করতে গিয়ে, ওনি সুযোগ নেয়ার চেষ্টা করেছেন। এরকম উদ্দেশ্য নিয়ে আমাদেরকে নাজেহাল করার চেষ্টা করলে আমরা কি করে অফিসিয়াল কাজ করব প্রশ্ন ছুড়ে দেন দেলোয়ার। এই রিপোর্ট করার সময় বেশ কয়েকজন সেবা গ্রহণকারীর নিকট জানতে চাইলে তারা বলেন বর্তমানে নিয়মমাফিক অফিসিয়াল কার্যক্রম চলছে সেবাপেতে আমাদের কোন সমস্যা হচ্ছে না। তাদের আচার আচরণ অত্যন্ত ভদ্র।
আপনার মতামত লিখুন :