
এর আগে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে আফরান নামে আট মাস বয়সী এক শিশু মারা যায়। তার বাবার নাম আল আমিন। তাদের বাড়ী সদর উপজেলার ভাদালিয়া গ্রামে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. আবদুল আল মারুফ বলেন, হামের উপসর্গ নিয়ে আইজা গত সোমবার ভর্তি হয়। ভর্তির দিন থেকেই শিশুর অবস্থা খারাপ ছিল। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু রোগীর স্বজনেরা যাননি। তবু হাসপাতাল থেকে যতটা সম্ভব শিশুটিকে সেবা দেওয়া হচ্ছিল। তার আইসিইউ সাপোর্ট দরকার ছিল। কিন্তু সেই সাপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজসহ জেলায় কোথাও নেই। রাতে শিশুটি মারা গেছে।
এদিকে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর ও ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজ্বর, সর্দি, কাশিজনিত জটিলতা নিয়ে ভর্তি হয়েছে শতাধিক শিশু। এসব শিশুর মধ্যে উপজেলা পর্যায়ে ৩০টি, ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৬৫টি এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫টি। এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও সিভিল সার্জন। ভতিকৃতদের চিকিৎসা চলছে।
সাতক্ষীরায় কলেজ অধ্যক্ষকে পিটিয়ে জখম ও মিথ্যে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আপনার মতামত লিখুন :