কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন


প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ ১০৭
কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ৯ টায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলাউদ্দিন নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, ঢোলসহ বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়।

আনন্দ শোভাযাত্রা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেলথ কেয়ার এর চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ। বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উক্ত র‍্যালিতে অংশ নেন।

এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক এলাকায় জমেছে গ্রামীণ মেলা। বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরসহ সব বয়সী নারী-পুরুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মাটির তৈরি পুতুল, পাতিল, কড়াই, হাতি, ঘোড়াসহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এ ছাড়া বিন্নি ধানের খৈ, মিঠাই ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী এবং বাচ্চাদের আকর্ষণীয় খেলনার শতাধিক স্টল নিয়ে বসেন দোকানিরা। শিশুদের বিনোদনের জন্য রয়েছে চরকি, মিনি ট্রেন ও নাগরদোলা। এছাড়াও সকাল থেকে দিনব্যাপী আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশ করেন দেশবরেণ্য শিল্পীবৃন্দ।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১