কোম্পানীগঞ্জে সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি ঘোষণা


আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি ঘোষণা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সালেহা-আমিন ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনার জন্য পৃথক কমিটিও গঠন করা হয়েছে।

রোববার বসুরহাট বাজারের আমিন মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এক সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ডা. মাহবুব রসুল এবং সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট আশেক-ই-রসুলের নাম ঘোষণা করা হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মরহুম আমিনুর রসুল ও মরহুমা সালেহা বেগমের নামানুসারে এ সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর প্রধান লক্ষ্য শিক্ষা খাতে অবদান রাখা।

মুছাপুর রেগুলেটর না থাকায় নদীভাঙন রোধ করা যাচ্ছে না: বন ও পরিবেশমন্ত্রী

এ লক্ষ্যে প্রতি বছর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। ইতিমধ্যে এ কার্যক্রম পরিচালনায় একটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষাবৃত্তি কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন আমির হোসেন বিএসসি। সদস্য হিসেবে রয়েছেন শেখ সাদী বাবু, আনোয়ার তোহা, জাফর উল্লাহ পলাশ, শরফুদ্দিন শাহিন, সাংবাদিক ফরিদ উদ্দিন রাশেদ ও মিজানুর রহমান সেলি।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ ফাউন্ডেশনের মাধ্যমে কোম্পানীগঞ্জে শিক্ষা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন